সোমবার, জুন ২৯, ২০২৬

রাওনাট গ্রাম জেগেছে ওরে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

ওরে তোরা শোন… ওরে তোরা শোন…
রাওনাট গ্রাম জেগেছে আজ—
ভয়ের রাতের অবসান!
জেগেছে জনতা… জেগেছে বিবেক…
জেগেছে সত্যের মহাপ্রাণ!

পালা তোরা পালা রে এবার—
যত আছিস মাদক কারবারি,
মাদকের হোতা, বিষের সিন্ডিকেট!
মানুষখেকো অন্ধকারের ফেরিওয়ালা—
রাওনাট আজ বলে দিচ্ছে—
এ মাটিতে তোদের আর ঠাঁই নেই!

সাবধান! সাবধান!
মাদকসেবী, ভণ্ডের দল!
অন্ধকারে যারা বুনেছিস বিষের ফসল—
শুনে রাখ, জনতার আদালত আজ জেগেছে!

ওরে চাঁদাবাজ! দখলবাজ!
গুন্ডা, পাণ্ডা, ছিনতাইকারী!
ইভটিজার, নারী নিপীড়ক, ধর্ষক!
সাবধান! সাবধান! সাবধান!

রাওনাট জেগেছে! রাওনাট জেগেছে!
ঠাঁই নাই তোদের—ঠাঁই নাই!

দেখ—
আবাল-বৃদ্ধ-নারী-পুরুষ সবাই মিলে
ধর্ম-বর্ণ নির্বিশেষে
একই শপথে বাঁধা—

“মাদক-সন্ত্রাসমুক্ত রাওনাট চাই!”

 

আয় তোরা আয়!
শান্তির মিছিলে আয়!
ঐক্যের মিছিলে আয়!
সাম্যের মিছিলে আয়!
প্রতিবাদের মিছিলে আয়!

না বল! না বল!
মাদকে না বল!
গুমে না বল!
খুনে না বল!
হত্যায় না বল!

মদে না বল! জুয়ায় না বল! আফিমে না বল!
চুরি, ডাকাতি, ছিনতাই—না, না, না!

বাকস্বাধীনতার কণ্ঠরোধে না বল!
ঘৃণার রাজনীতিতে না বল!
স্বাধীনতার শত্রুকে না বল!

লাল-সবুজের শপথ নে—
আমরা সবাই এক ও অভিন্ন!
মানুষই আমাদের পরিচয়—
মানবতাই আমাদের শক্তি!

তাবেদার নেতাকে না বল!
দুর্নীতিবাজকে না বল!
চাটুকারিতার রাজনীতি ভেঙে দে!

ওরে তোরা শোন!
রাওনাট জেগেছে!
মানুষ জেগেছে!
বিবেক জেগেছে!

রাওনাট গ্রাম জেগেছে ওরে…
ঠাঁই নাই তোদের ঠাঁই নাই…
সত্যের সূর্য উঠেছে আজ—
মানবতার জয় হোক চিরকাল…

--------------------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...