কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
কাছে পেয়েও হারালে তুমি—
শুধু অহংকারে,
শুধু অহংকারে!
যে
হৃদয় তোমার দুয়ারে
ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়েছিল,
তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে
অবহেলার অন্ধকারে।
রূপের
গর্বে তুমি চিনতে পারোনি
নিষ্পাপ প্রেমের ভাষা,
যৌবনের উন্মত্ততায় শুনতে পাওনি
একটি হৃদয়ের নীরব আর্তনাদ।
আজ
তুমি একা—
যেন সুবাসহীন গোলাপ
নিঃসঙ্গ বাগানে ফুটে আছে,
যেন দীপ আছে,
কিন্তু শিখা নেই।
যে
প্রেমকে একদিন তুচ্ছ করেছিলে,
আজ সেই প্রেমের স্মৃতিতেই
তোমার চোখ ভিজে ওঠে।
হে অহংকারী সুন্দরী,
সব হারানোর মাঝেও
সবচেয়ে বড় হারানো হলো—
যে মানুষটি শুধু তোমাকেই ভালোবেসেছিল,
তাকে কাছে পেয়েও
চিরদিনের জন্য হারিয়ে ফেলা।॥
তাই আজ তুমি দাঁড়িয়ে
আছো
নিজের নির্মিত শূন্যতার প্রাসাদে—
মুকুট আছে,
কিন্তু রাজ্য নেই;
রূপ আছে,
কিন্তু প্রেম নেই;
জীবন আছে,
কিন্তু জীবনের কোনো বসন্ত নেই।
আর এ-ই
তো সবচেয়ে বড় পরাজয়—
কাছে পেয়েও
চিরদিনের জন্য
হারিয়ে ফেলা ভালোবাসার পরাজয়।॥
No comments:
Post a Comment