বুধবার, জুন ১০, ২০২৬

ওরে ও অশুভ শক্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************************

ওরে ও অশুভ শক্তি,
মনে রাখিস—
আজ তোর উত্থান,
কাল তোর পতন অনিবার্য!
ইতিহাস কাউকে ক্ষমা করে না,
সংযত হ এখনি।

আজ তুই বুলেটের জোরে কেড়ে নিস কোটি মুখের ভাষা,
লুটেপুটে খাস মানুষের শেষ ভরসা।
তোর দুর্নীতির কালো হাত
গিলে খাচ্ছে গোটা দেশটা!
আইন তোর গোলাম, তুই দিনকে করিস রাত,
ক্ষমতার অপব্যবহারে তুই করিস চরম আঘাত।

অসহায় মানুষের কান্নায় ভারী বাতাস,
মিথ্যে মামলায় বন্দি স্বাধীন আকাশ।
অধিকার চাইলে জোটে নির্যাতন, লাঠি আর ফাঁসি,
তোর মুখে পৈশাচিক হাসি!

রক্তের নদীতে ভাসালি আজন্মের চেনা এই শান্ত জনপদ,
কেড়ে নিলি মানুষের বেঁচে থাকার নূন্যতম চিরন্তন অধিকার,
কিন্তু ভুলে যাস না—জনতার পুঞ্জীভূত ক্ষোভের এই মহাবিপ্লবে
চূর্ণ-বিচূর্ণ হয়ে ধুলোয় মিশবে তোর ওই শোষণের শ্বেত সিংহাসন!

কিন্তু মনে রাখিস ওরে অত্যাচারী শোষক,
আজ তুই অন্যায়ের যে পুঁজি জমাচ্ছিস বুকে,
কাল তা-ই তোর সাজানো বাগান পুড়িয়ে ছারখার করবে!
তোর নিজের জ্বালানো আগুন
তোকেই গ্রাস করবে দ্বিগুণ।

দিন বদলাবে,
মানুষ বুক চিতে দাঁড়াবে।
কেঁপে উঠবে তোর রাজপ্রাসাদের ভিত্তি,
ভেঙে পড়বে তোর অন্যায়ের কীর্তি।

এখনো সময় আছে, সংযত হ,
নইলে ইতিহাসের পাতায় ধুলো হয়ে মিশে যাবি তুই,
আর মানুষের জয়ে গাইবে গান—মুক্তির এই নতুন ভুঁই!

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...