কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
তুমি যদি দেশ প্রেমিক হও—
তবে
বুক
ফুলিয়ে,
গর্জে
উঠে
বলো:
"আমি
মহান
মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবিনাশী উত্তরসূরী!"
আমি
লাল-সবুজের আজন্ম ধারক!
আমি
পতাকার
বাহক!
আমি
এই
বাংলার
পবিত্র
মাটিতে—
দেশবিরোধীদের যম,
দেশবিরোধীদের চরম
আতঙ্ক!
আমি
নই
কোনো
কুলাঙ্গার, আমি
নই
দেশদ্রোহী!
আমি নই
স্বৈরাচার!
আমি
নই
ফ্যাসিস্ট, মববাজ,
দুর্নীতিবাজ কিংবা
লুটেরাজ!
(কণ্ঠ
চড়া
হবে,
দৃপ্ত
ঘোষণা)
বলো
উচ্চকণ্ঠে—
"আমি
একনিষ্ঠ ন্যায়বিচারক, আমি
আইনের
অতন্দ্র শাসক!"
আমি নই
কোনো
পাপিষ্ঠ দখলবাজ,
আমার
হাতে
লেগে
নেই
গুম,
খুন
কিংবা
নির্মম
হত্যাকাণ্ডের দাগ,
আমি
নই
কখনো
অপরের
স্বাধীন কণ্ঠরোধকারী জল্লাদ!
(বুক
টান
করে,
আশাবাদী কণ্ঠে)
বলো
নির্ভয়ে—
"আমি
আলোর
পথযাত্রী, আমি
গণতন্ত্রের দিশারী!"
আমি নই
দেশবিরোধী কোনো
কালো
চুক্তি,
আমি
নই
মরণনেশা মাদকের
কোনো
অন্ধকার সিন্ডিকেট!
আমি
নই
কোনো
ঘৃণিত
ঘুষখোর,
লম্পট
হত্যাকারী কিংবা
ধর্ষক,
আমি
নই
পরের
অধিকার
কেড়ে
নেওয়া
কোনো
অশুভ
পৈশাচিক শক্তি!
আমি জনতার
অকুতভয়
সেবক!
আমি
নই
কোনো
ছলনাকারী, কপটচারী,
আমি
নই
হাজার
বছরের
মহতী
বাঙালি
সংস্কৃতির কোনো
ধ্বংসকারী!
আমি ভাঙি
অন্যায়,
আমি
গড়ি
সাম্য,
বিপন্ন
এ স্বদেশে—আমিই চির-উন্নত
মম
শির!
আমি
এই
দেশমাতৃকার একনিষ্ঠ, অতন্দ্র ও চিরন্তন প্রেমিক!
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment