Wednesday, June 24, 2026

কেন স্যার বলতে হবে?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

***************************************

শোনো হে আমলা, শোনো হে মন্ত্রী, শোনো হে জো-হুজুর—
আজ টুটে যাবে
তোমাদের ওই অহংকারের চূর!
জনতার করের পয়সায় চলে তোমাদের সংসার,
তবে কোন সাহসে
চাও তোমরা রাজকীয় সম্ভাষণ আর?

তোমরা সেবক
প্রজাতন্ত্রের ভৃত্য তোমরা, মালিক তো এই জনতা!
তবে কেন রেস্যারনা বলিলে
দেখাও ক্ষ্যাপাটে ক্ষমতা?
কেন অপমানে লাল হয়ে ওঠে তোমাদের দুই চোখ?
মনে রেখো,
এই শোষণের দিন এবার খতম হোক!

ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার, কিংবা ওকালতি পেশা,
ট্যাক্সের টাকায়
ভাগ বসানোর ঘুচাও এবার নেশা।
শিক্ষক ছাড়া, আপন গুরুজি ছাড়া অন্য কারে,
সেলাম ঠুকিবে স্বাধীন জনতা
কার ক্ষমতার জোরে?

স্যারনা বলিলে করো হয়রানি? দাও সবারে শাস্তি?
জনতার ক্রোধে
ভেসে যাবে তোমাদের ওই রাজপ্রাসাদের মাস্তি!
লাঞ্ছিত ওই মানুষেরা যেদিন এক হয়ে হুংকার ছাড়িবে,
তোমাদের এই তাসের ঘর
ধুলায় মিশিয়া যাইবে!

ভাঙ্গো ওই শৃঙ্খল, ভাঙ্গো ওই ভন্ড প্রথার দ্বার,
চাকরের তরে কেন মাথা নোয়াবে
দেশের জেনুইন জমিদার?
আমরা জনতা, আমরাই রাজা, আমরাই শেষ রায়,
আর কোনোস্যারসম্বোধন
চলিবেনা এই বাংলায়!

------------------------------------------------------------------

 

 

No comments:

Post a Comment