কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
যে
জাতি
মাতৃভূমির জন্মগাথা করে
বিভক্ত,
ইতিহাসকে করে
ক্ষত-বিক্ষত—
সে
জাতি
হারায়
শক্তি,
হারায়
আত্মপরিচয়।
যে
জাতি
রাষ্ট্রের স্থপতিদের সম্মান
করে
না,
গুণীজনকে অপমান
করে,
চাটুকারের বন্দনায় মাতে—
সে
জাতি
সভ্যতার আলো
পায়
না।
যে
জাতি
ক্ষমতার লোভে
ডেকে
আনে
দেশবিরোধী শত্রু,
গোপন
চুক্তিতে বিকিয়ে
দেয়
স্বার্থ—
সে
জাতি
মেরুদণ্ডহীন।
যে
জাতি
গুজবে
বিপ্লব
খোঁজে,
শিক্ষার বদলে
মবতন্ত্র গড়ে,
তরুণকে
ঠেলে
দেয়
বিভ্রান্তির পথে—
সে
জাতি
ধ্বংসের দিকে
ছুটে।
যে
জাতি
শহীদের
রক্ত
অপমান
করে,
মা-বোনের মর্যাদা রক্ষা
করে
না,
খুন,
গুম,
দুর্নীতি আর
সন্ত্রাসে নীরব
থাকে—
সে
জাতি
মাথা
উঁচু
করে
দাঁড়াতে পারে
না।
হে
জাতি!
জাগো
সত্যে,
জাগো
ন্যায়ে,
জাগো
ঐক্যের
অগ্নিমন্ত্রে।
নতশির
নয়—
চাই
জাগ্রত
বিবেক,
চাই
স্বদেশপ্রেমের বজ্রশপথ,
চাই
মুক্তির দীপ্ত
ভবিষ্যৎ।
----------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।