সোমবার, জুন ০৮, ২০২৬

মীরজাফরী রক্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

*****************************************

ছিঃ!
আজ রক্তে-মাংসে, অস্থি-মজ্জায় মীরজাফরি রক্তের প্রবাহ!
চারিদিকে শুধু ক্ষমতার লোভ,
মিথ্যা জৌলুস,
আর পদের মোহ!

কোথায় প্রেম? কোথায় সেই পবিত্র নৈতিকতা?
সব আজ স্বার্থের টানে বিলীন!
চারিদিকে বিশ্বাসের বুকে চলছে নির্মম কুঠারাঘাত,
স্বাধীন বাংলার রন্ধ্রে রন্ধ্রে আজ ভয়ঙ্কর এক চিত্র,
চৌদিকে উড়ছে শুধু বিশ্বাসঘাতকের কাপালিক পতাকা!

সবাই বড় হতে চায়!
সবাই আজ ক্ষমতাবান হতে চায়!
কাকে হঠিয়ে কে হবে প্রতাপশালী,
রাত-দিন শুধু চলে সেই কুৎসিত আউড়ানি!

ওরে ও কপট দল!
তোদের এই মীরজাফরি চরিত্র চূর্ণ করতে
আসিতেছে মহাকাল।
জেগেছে আবার নজরুলের সেই দীপ্ত অগ্নি-শেল,
ভেঙে গুঁড়িয়ে দিতে তোদের এই নোংরা সিংহাসনের খেলা।

শোন রে মীরজাফরের বংশধর!
স্বাধীনতার এই পবিত্র মাটিতে তোদের ঠাঁই নাই,
আমরা আবার বুক চিতিয়ে সাম্যের গান গাই।
জাগো রে তরুণ, তোলো এবার দ্রোহের তলোয়ার,
রক্তের বিষ শোধন করতে, হানো বজ্রাঘাত বারবার!

 

-----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...