কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
হে কবি,
তুমি
কেন
আজ
মৌন?
কেন
এই
কাপুরুষ জড়তা?
তুমি
তো
বক্ষে
ধরেছ
তীব্র
অগ্নি,
কণ্ঠে
রুদ্র-বার্তা!
তুমি
এসেছ
এ ধরায় আনিবারে মহাসাম্য ও আলো,
তবে
কেন
আজ
চারিদিকে হেরি
এত
শোষকের
কালো?
উড়াও
নিশান,
ভাঙো
রে
পাষাণ,
জাগাও
তোমার
সুপ্ত
মহান
স্বাধীন চেতনার
প্রাণ!
তুমি
তো
যোদ্ধা,
তুমি
বিপ্লবী, নও
কারও
পদানত,
অন্যায়ের কাছে
কোনোদিন কবি
শির
করেনি
তো
নত!
ভয় কিসের?
তোমার
তো
আছে
তীক্ষ্ণ কলম-অসি,
তার
আঘাতে
চূর্ণ
করো
রে
স্বৈরাচারের গদি!
রুখে
দাঁড়াও,
হাঁকো
রে
হুংকার—
ফ্যাসিবাদ আর
চাঁদাবাজদের হোক
আজ
ছারখার!
দুর্নীতিবাজ, দেশদ্রোহী আর
তাবেদার যত
দল,
ভেঙে
দাও
আজ
তাদের
অহং,
চূর্ণ
করো
রে
বল!
যত
গোপন
চুক্তি,
স্বাধীনতাবিরোধী কুচক্রী কালো
হাত,
তোমার
লেখনীর
বজ্রাঘাতে হোক
তারা
আজ
পাত!
[1]
বলো—
তুমি
শোষিত-বঞ্চিত খেটে-খাওয়া
মানুষের,
বলো—
তুমি
চিরসাথী শুধু
ন্যায়ের ও সত্যের!
সাধারণ
জনতার
অধিকারের তুমিই
তো
মূল
সুর,
ন্যায়বিচারের দাবিতে
তোমার
কণ্ঠ
বাজুক
ক্রূর!
মাদক-সিন্ডিকেট আর কালোবাজারির টুঁটি
চেপে
ধরো
আজই,
অন্যায়-অবিচারের সাথে লড়তে জীবন
করো
রে
বাজি!
স্বৈরতন্ত্রের অবসান
চেয়ে
হানো
লেখনীর
চোট,
জনতার
মাঝে
জাগিয়ে
তোলো
রে
দুর্মর
একজোট!
বলো—
লাল-সবুজই তোমার সত্তা,
লাল-সবুজই প্রাণ,
ধর্মান্ধতা ও উগ্রবাদের বুকে হানো তীব্র
বাণ!
কোনো
ধর্মীয়
উগ্রবাদে কবি
দেবে
না
কো
প্রশ্রয়,
কলম
তোমার
সোচ্চার হোক,
জয়
হোক
ন্যায়ের জয়!
তোমার
কলমের
কালিতে
মিশে
থাক
মুক্তিযুদ্ধের চেতনা,
বিপ্লবের আগুনে
পুড়িয়ে
মারো
যত
কপটতা
আর
ছলনা!
ইতিহাসের সেই
অমর
শৌর্য
বুকে
করো
আজ
ধারণ,
তোমার
লেখনী
মানবে
না
কোনো
শৃঙ্খল
বা
বারণ!
জাগো হে
কলম-যোদ্ধা,
জাগো
হে
বিদ্রোহী দল,
অশুভ
শক্তির
আড্ডা
ভাঙতে
দেখাও
বাহুর
বল!
একযোগে
আজ
গর্জে
উঠুক
পৃথিবীর সব
কবি,
মুক্ত
আকাশে
আঁকো
রে
এবার
নতুন
ভোরের
ছবি!
চেতনার
তীব্র
আলোতে
ঘুচুক
অন্ধকারের ধাঁধা,
কবির মতো বাঁধো
রে
ছন্দ,
ভাঙো
রে
সকল
বাধা!
শিকল-কারার প্রাচীর ভাঙিয়া
আসুক
জোয়ার
ধারা,
বিপ্লবী কলম
জাগিয়ে
এবার
মুক্ত
করো
রে
ধরা!
জাগো তবে
আজই!
জাগো
একযোগে!
রুখে
দাও
যত
পাপ,
যত
গ্লানি
এই
যুগে!
ভাঙো
স্বৈরাচারের কালো
হাত,
ভেঙে
করো
চুরমার!
জনতার
জয়
হোক,
জয়
হোক
একতার!
তুচ্ছ করো
রে
ভয়,
কলমের
হোক
জয়!
বিপ্লব
দীর্ঘজীবী হোক!
ন্যায়ের আলোতে
মুছে
যাক
সব
শোষকের
কালো
চোখ!
মারো টান,
মারো
টান—
শৃঙ্খলে হানো
বাণ!
জাগো
বিপ্লবী কলম,
জাগো
হে
মুক্ত
প্রাণ!
-------------------------------------------------------------------------
No comments:
Post a Comment