কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***********************************
প্রিয় সুধিমণ্ডলী এবং ক্ষুব্ধ স্বদেশবাসী,
আজ এক
চরম
সত্যের
মুখোমুখি দাঁড়িয়ে আমরা।
যে
সত্য
কঠিন,
নির্মম
এবং
লজ্জার।
হে শাসক, তুমি কি শুনতে পাচ্ছো?
চারপাশে আজ
একি
গুঞ্জন!
তুমি
হেঁটে
গেলে
বাতাস
ভারী
হয়ে
ওঠে
তীব্র
ধিক্কারে,
চারদিক
থেকে
ধেয়ে
আসে
থুতু
আর
ঘৃণা—
"ভূঁয়া!
ভূঁয়া!"
পথে
ঘাটে,
রাজপথে,
গলির
মোড়ে
আজ
একই
বজ্রপাত।
সে
প্রশ্ন
কি
কখনো
নিজের
বিবেককে করেছো?
কেন
এই
বিপুল
ক্রোধ?
কেন
এই
বুকভাঙা অভিশাপ?
"লুটপাটের এই গদিতে, আগুন জ্বালো এক সাথে!"
"জনগণের একটাই দাবি, স্বৈরাচারের পতন চাবি!"
আজ সাধারণ
মানুষের থালায়
অন্ন
নেই,
অথচ
মধ্যবিত্তের পকেট
কেটে
কোটি
কোটি
টাকা
পাচার
হচ্ছে
বিদেশে।
ভোট
চুরির
উল্লাসে মেতে
থাকা
এই
নগরে
আজ
সাধারণ
মানুষের কণ্ঠনালী রুদ্ধ।
রাজপথে
যুবসমাজের ন্যায়ের দাবিকে
স্তব্ধ
করে
দেওয়া
হয়েছে
বুলেটের আঘাতে,
ঝরেছে
তাজা
রক্ত।
তথাকথিত উন্নয়নের জাঁকজমক পোশাকের আড়ালে
দেশজুড়ে চলছে
শুধুই
লুটপাট
আর
মিথ্যে
আশ্বাস।
তুমি চেয়েছিলে চিরস্থায়ী জয়ধ্বনি,
চেয়েছিলে দাসত্ব,
অথচ
নিয়তির
পরিহাসে আজ
উপহার
পেলে
শুধুই
এই
তীব্র
গ্লানি!
আর
যেন
তা
শুনতে
না
হয়,
তার
জন্য
কি
করেছো?
ক্ষমতার অন্ধ
অহংকারে বুকের
ওপর
পা
দিয়ে
মানুষকে কতটা
তুচ্ছ
ভেবেছো?
"রক্তের দাগ মোছেনি, অধিকার মোরা ছাড়িনি!"
"ভূঁয়া ধ্বনি রাজপথে, শাসক তুমি কোন পথে?"
এখনো সময়
আছে,
হে
অহংকারী শাসক—
রক্তে
ভেজা
সিংহাসন ছেড়ে
নামো,
কান
পাতো
মাটির
কাছাকাছি।
জনগণের
বুকের
ভেতরের
আগ্নেয়গিরির লাভাগুলো শোনো।
ক্ষোভের এই
আগুন
যদি
নেভাতে
চাও,
তবে
মানুষের কেড়ে
নেওয়া
প্রতিটি অধিকার
এখনই
ফিরিয়ে
দাও।
মিথ্যে
চাটুকারদের দল
ছেড়ে
সত্যের
মুখোমুখি দাঁড়াও,
তবেই
থামবে
এই
"ভূঁয়া"
ধ্বনি,
নইলে
ইতিহাসের আঁস্তাকুড়ে চিরতরে
হারিয়ে
যাবে
তোমার
নাম।
ধন্যবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
--------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment