রবিবার, জুন ২১, ২০২৬

আমি এক তুচ্ছ কবি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************************

আজ আমি এক তুচ্ছ কবি, অবহেলার পাত্র,
অন্ধকারে একাকী হেঁটে চলা এক রাত্রি।
নেই কোনো বিত্ত, নেই ক্ষমতার মসনদ,
চারপাশে ঘোরে না তো হিংস্র পিশাচের পদ।

তবু মোর যা আছে—
তা কি আছে পৃথিবীর আর কারও কাছে?
মোর আছে বিধাতার দেওয়া জ্ঞান,
কলমই মোর ধারালো তরবারি, এ মোর অনন্য সম্মান।
আমি দেই ঐক্যের ডাক,
সাম্যের গানে শোষণের সব মায়াজাল পুড়ে যাক।
বুকে আছে মানবিকতার সুর,
যা তাড়াবে সব তিমির, করবে হীনমন্যতা দূর।

আমি তো আসিনি হতে স্মৃতির অতীত,
অক্ষয় চিরঞ্জীব আলোর মশাল মোর গীত।
আমার কবিতা পথ দেখাবে মুক্তির,
ভেঙে দেবে প্রাচীর সব অন্যায়ের আর কুটুক্তির।

তুমি হয়তো ভুলে যাবে আমার এই নাম,
কবিতা দেবে না হতে বিস্মৃতির ধাম।
হিংসা বা প্রতিহিংসা টিকবে না আর,
কবিতাই চূর্ণ করবে তোমার সব অহংকার।

লাইনের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষরের ঘায়ে,
হীনমন্যতা তোমার আছড়ে পড়বে এই পায়ে।
ব্যক্তি আমি যদি হেরেও যাই জীবনের এই রণে,
কবিতা বিজয়ী হবে তোমার অলক্ষ্যে, মানুষের মনে।

এ যে বিধাতার এক পরম নিয়ামত,
এর কাছে হার মানবে সব চক্রান্ত।
শত্রুতা ভুলে তুমি মিত্রের ডাক দাও,
হিংসার খেয়া তরী মন থেকে দূরে সরিয়ে নাও।

আজ আমি তুচ্ছ, বড় অবহেলিত,
আগামীর বুকে রবো চির জাগরিত।
যেদিন এ নশ্বর দেহ মিশে যাবে মাটিতে,
খুঁজবে আমায় আমারই প্রতিটি বাণীতে।

সেদিন কাঁদবে তুমি, সেদিন হবে তোমার চূড়ান্ত পরাজয়,
শত মানুষের ভিড়ে আমি রবো অমর, শব্দের শক্তিতেই হবে বিশ্বজয়!

-----------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...