বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

রুখে দাও এক সাথে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************


ভেঙেছে রে আজ প্রীতির বাঁধন,
চারিদিকে শুধু স্বার্থের ক্রন্দন!
মানুষের মাঝে মানুষ তো নাই—
ওরে ভাই,
আজ সব মানবিক চরিত্র বড় ফ্যাকাসে,
নিষ্ঠুর এক অন্ধকার নেমেছে এই আকাশে!


কেউ কাউকে মানছে না আর,
টাকা আর ক্ষমতার তীব্র অহংকার—
আজ সবকিছুর কেন্দ্রবিন্দু!
বিত্তের কাছে মাথা নোয়ায় কোটি সিন্ধু।
তার হুকুম না মানিলে জোটে শুধু লাঞ্ছনা,
অপমান, অপদস্ত, নিয়ত বঞ্চনা!
জ্ঞানী ও গুণীদের সম্মান গেছে ভেসে,
কদর নাই তাদের এই অভাগা দেশে!
কার চেয়ে কে বড়?
কাকে কত ছোট করা যায়—
এই নোংরা প্রতিযোগিতায় সবায় ব্যস্ত হায়!


দেশ জুড়ে আজ পাতি নেতাদের মহা দৌরাত্ম্য,
তাদের হুমকিতে কাঁপে সত্যের আত্ম!
কণ্ঠ চেপে ধরে তারা জ্ঞানীর ও গুণের,
হিসাব রাখে না কেউ এই পাপ-খুনের!
পদ আর পদবীর নগ্ন এ মেলা,
চারিদিকে চলে শুধু হিংসার খেলা!
রক্তক্ষয়ী সংঘাত পাড়ায় ও ঘরে,
রাজনীতির নোংরামি পরিবারে ওড়ে!
এমনকি খোদার ঘর পবিত্র মসজিদেও—
বসে আজ রাজনীতির বিষাক্ত সংসদ!
কী ভয়ানক বিপদ!


আজ তরুণ সমাজ পথ হারিয়েছে অন্ধকারে,
কারো খেয়াল নাই—কেউ কি ফেরাতে পারে?
পড়ালেখা নাই আজ, খেলার মাঠ ফাঁকা,
সামাজিক আনন্দ সব বিষাদে ঢাকা!
তরুণী ও যুবকেরা বেহায়াপনায় মাতে,
মদ, জুয়া, ফেনসিডিল, আফিমের সাথে—
আজ মোবাইল জুয়া হয়েছে তাদের নেশা,
অনলাইন জুয়াড়িই আজ প্রধান পেশা!
সংসার ভাঙছে, পরকীয়া বাড়ছে দিনে দিনে,
মনুষ্যত্ব আজ মানুষ নিচ্ছে না আর চিনে!

কিন্তু আর নয়!
এবার জাগো হে মানুষ, করো শঙ্কা জয়!
ভেঙে ফেলো এই অন্যায়ের কালো হাত,
রুখে দাও একসাথে, আনো রে প্রভাত!
নেশার ঘোর কেটে ফেলে যুবকেরা জাগো,
তিমির রজনী ছিঁড়ে আলোর পথে ভাগো!
অন্যায়-অবিচার রুখে দাও এক সাথে,
আবার ধরো বই, ফিরে এসো খেলার মাঠে।
জ্ঞানী ও গুণীজনকে ফিরিয়ে দাও মান,
তবেই বাঁচবে সমাজ, তবেই বাঁচবে প্রাণ!
জেগে ওঠো বীরদল, ভাঙো এই ঘুম—
নইলে নেমে আসবে চির বিনাশের ধুম!

-----------------------------------------------------------------

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...