কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***********************************
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয়
দেশবাসী, প্রিয় তরুণ সমাজ,
আজ
আমি বলতে চাই—
কেমন শাসক চাই আমরা?
আমরা
এমন শাসক চাই না,
যে ক্ষমতার মোহে জনগণকে ভুলে যায়।
আমরা এমন শাসক চাই না,
যে সত্যের কণ্ঠ রুদ্ধ করে ভয় দেখায়।
আমরা
চাই—
একজন ন্যায়বান শাসক,
যার কাছে ধনী-গরিব সকলেই সমান।
যেমন
চাই তোমাকে হে শাসক!
তুমি
হবে না প্রভু,
তুমি হবে জনগণের সেবক।
তোমার
দরবারে বিচার পাবে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা;
দুর্নীতিবাজ নয়,
সুবিধাভোগী নয়,
তেলবাজ চাটুকার নয়।
যেমন
চাই তোমাকে হে শাসক!
তোমার
হাতে থাকবে না প্রতিহিংসার তরবারি,
থাকবে ন্যায়ের দীপ্ত শপথ।
তুমি
বিরোধী মতকে সম্মান করবে,
গণতন্ত্রকে শক্তিশালী করবে,
মতপ্রকাশের স্বাধীনতাকে করবে সুরক্ষিত।
হে
শাসক!
দেশ
তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়,
দেশ হলো ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা পবিত্র আমানত।
তাই
জনগণের বিশ্বাস ভঙ্গ করো না,
জাতির মর্যাদা বিকিয়ে দিও না,
স্বাধীনতার চেতনাকে অপমান করো না।
আমরা
এমন শাসক চাই—
যার
চোখে উন্নয়ন মানে শুধু অট্টালিকা নয়,
মানুষের মুখের হাসি।
যার
কাছে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়,
মানবসেবা।
যার
কাছে রাষ্ট্র মানে শুধু শাসন নয়,
ন্যায়, সাম্য ও মানবতার প্রতিষ্ঠা।
হে
শাসক!
মনে
রেখো—
জনগণই সকল ক্ষমতার উৎস।
জনগণই ইতিহাস রচনা করে।
জনগণই অন্যায়কে সিংহাসন থেকে নামিয়ে আনে।
তাই
এসো,
দেশকে ভালোবাসো,
মানুষকে ভালোবাসো,
সত্যকে ভালোবাসো।
আর
এমন এক বাংলাদেশ গড়ে
তোলো,
যেখানে থাকবে না বৈষম্য,
থাকবে না অন্যায়ের অন্ধকার,
থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা ও মানবতার জয়গান।
জয়
হোক মানুষের।
জয় হোক বাংলাদেশের।
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment