Tuesday, June 2, 2026

বন্ধু যখন শত্রু

 উপস্থিত সুধিমণ্ডলী,

আজ রাজনীতির এক অন্ধ তুফানে আমাদের সামাজিক বন্ধন ছারখার। আত্মীয়ের বুকে আত্মীয়তা নেই, আর রাজনীতির কারণে আজ পরম বন্ধুই পরম শত্রু! বিশ্বাসের জায়গায় আজ শুধুই তীব্র অবিশ্বাস।

কবিতার ভাষায়

"একই সাথে হেঁটেছি যে পথ, কেটেছে কত রাত,
রাজনীতির এক থাবায় আজ বদলে গেছে হাত।"

প্রিয় সুধী,
আজ আমাদের দেখা নেই, কথা নেই। পথে দেখা হলে বন্ধু আজ বন্ধুর মুখ দেখে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বন্ধু আজ হায়েনা চরিত্রে উদ্ভাসিত! সে আজ ফোন ধরে না, চোরের মতো এড়িয়ে যায়। সবচেয়ে বড় নির্মমতাআজ মৃত্যুর পরও বন্ধুর জানাজায় বন্ধু শরিক হয় না। শুধু রাজনীতির কারণে আজ বন্ধু বন্ধুকে গুম করছে, হত্যা করছে!

এই বিষাক্ত বাস্তবতায় দাঁড়িয়ে

"ফোন আসে না, মুখ ঘোরে আজ দেখা হলে পথ-ঘাটে,
গুম আর খুনের হোলিখেলা আজ বন্ধুর ইশারায় কাটে।
জানাজা মাটি ছাড়া লাশ কাঁদে একলা নিরালায়,
রাজনীতির এই মঞ্চে আজ মনুষ্যত্ব বিদায় নেয়।"

আসুন, এই অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াই। ক্ষমতার রাজনীতি যেন আমাদের ভেতরের মানুষটাকে মেরে না ফেলে।

ধন্যবাদ।

---------------------------------------------

No comments:

Post a Comment