----মোঃ আমিুনল
এহছান মোল্লা
মন মন্দিরের
গহিন তীরে হঠাৎ এসে তুমি!
করেছো নোঙ্গার
তুলেছো পাল গড়ছো প্রেম ভূমি ।
দীপ্ত ঘ্রাণে
সেজেছো তুমি রঙিন ফুলে ফুলে
প্রেম শাখের
সবুজ বোঁটে যৌবন পাল তোলে ।
শিল্পি শৈলীর
পুলক ফ্রেমে
মিলন সুখের
প্রেমে ।
কখনও নিশি
কখনও দিবা লাজুক আঁখি মেলে
হৃদয়কাশে
তারার ঝাঁকে রূপের ডানা খুলে ।
ঐ দুর কোথা
হারিয়ে যাব সন্ধি দেহের বেশে
শিশির বিন্দুর
সোনালী আভায় সিক্ত দহে মিশে ।
------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
****************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।