------মোঃ আমিনুল এহছান মোল্লা
ঐ দেখ তোর যুবা কোথায় যেন গিয়ে ?
স্কুল কলেজ
পথে ঘাটে কার সঙ্গী হয়ে ?
ঐ দেখ হাতে
বিড়ি কিংবা নেশা লয়ে
সুখ তৃপ্তে
মারছে টান শুভ্র ধুম্র জয়ে !
পথ ঘাট সব
খানে যুবা তোর ক্ষয়ে !
সঙ্গী কত
নিচ্ছে ধরে মরণ নেশার ফাঁদে
চুপি চুপি
সিদ্ধি বোঝা ইয়াবা যত কাঁধে ।
যুবা তোর ভঙ্গু নায়ে যৌবন পাল তোলে
মরণ ব্যাধি
ক্যান্সার ঐ সতেজ প্রাণ দোলে
হাসি খুশী
নেই সে ইয়াবা গাঁজার গ্রাসে
সিগারেট বিড়ি
ফেন্সিডিল জর্দা যত নাশে
ধূম পান নিকোটিন
যুবা প্রাণ কেড়ে
আগামীর আলো
তোর ছেলে এমনি কত হেরে !
ঐ দেখ মায়ের আলো ধূমপান কত ধরি
যৌবন দেহ
নত শিরে যুবা মরি মরি ।
তোর ছেলে
তোর মেয়ে মরণ ব্যাধি পুষে ।
জাগরে মা
জাগরে পিতা ধুমপান ঐ ধসে
জাগা ওদের
ভিতর রবি আলো যেন আসে
ওঠা জেগে তোর যুবা বাংলা ভালবেসে ।
ঘৃণা কর না
বল ধররে যুবার হাল ।
ধবংস কর প্রস্তুতকারী
মরণ নেশার জাল ।
শত্রু ওরা
বিপদগামী স্বাধীন মায়ের কাল ।
----------------, রাওনাট, কাপাসিয়া,
গাজীপুর ।
******************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।