সোমবার, মার্চ ২৫, ২০১৯

এক মূখী নয় বহুমূখী হও




--------মোঃ আমিনুল এহছান মোল্লা
কবি আজ নির্বাক হতবম্ভ স্তম্ভিত
বিলচিত শংকিত!
আলোক নীড়ে আলো নেই,কাব্যে ভাষা নেই,
কবি চিন্তিত;
তবু কবি জাগ্রত অমানিশা আঁধারে বঞ্চিত ধরণী
কলমের তুলি  অবিরত আঁকে জনতার অন্তঃ চাহনী।
চারিদিকে হৈ চৈ গণতন্ত্র গণতন্ত্র; নেই আর নেই আর
কবির কবিতা কাব্যের গহিনে বঞ্চিত জনতার…
জনতার পাশে কে বলে নেই; কবি আছে কবি থাকবে ;
প্রতিবাদ মুখোর কবির তলোয়ার মুক্তির সূর্য্ হবে !
বঞ্চিত গ্রহের তীর্য্ক রশ্মি ধরণীর অধিকার ভ্রতে
গণতন্ত্র শাখা বহুমূখী হউক জনতার মুক্তি পথে ।
এক মূখী চাওয়া এক মূখী দাবী হয়নি মুক্তির বাণী
জনতা আজ সম্মুখ রণে যাওরে তোমরা শুনি !
বিজয় সেই অদুর পথে বহুমূখী যদি হয়;
গণতন্ত্র মুক্তির চাবি একক ক্ষেত্রে নয় ।
তোদের দাবী ক্ষমতা লোভের তাইতো কবির ভয় !
তর্জে গর্জে কবির কলম দিবেই জনতার  রায়
এক মূখী নয় বহুমূখী হও ;দাবীর দূয়ার খুলে
গণতন্ত্র হউক সবক্ষেত্রে মায়ের পাল তোলে ।
চায় যে কবি দেখতে তোদের যত বিভেদ ভুলে
দিয়ে যা যোগান সুবাস অতি গণতন্ত্রের ফুলে ।
         -----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...