---------মোঃ
আমিনুল এহছান মোল্লা
ঐ এল কাঁপানো হাড় গুলি থর থর
শীত কাল ঝাঁকানো হিমেল ঝড় তর তর
শুভ্র চাঁদর
মুড়ানো ঘন কালো রূপ তার
প্রভাত রবি
লুকানো ত্যাজ তাপ নেই আর
ধূম ধাম নবাণ্য
প্রতি ঘর পিঠা রস
রোগ ব্যাধি
লাবণ্য নিঃস্ব ঘর যত ধস
বৃদ্ধ বৃদ্ধা
নারী শিশু থর থর দেহ তার
কেড়ে নেয়
সুখ তার চাঁদরহীনা বাস যার
সুখ হীনা
কত লোক কেউ নই ধরে হাল
ধণী তোরা
আয় আয় ধর হাল তোল পাল
ঐ দেখ যত
শীত বস্ত্রহীনা মায়ের কোল
দে দে ওদের
দে পাশে দাঁড়া শীত কাল
-----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
******************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।