বুধবার, মার্চ ২৭, ২০১৯

তুমি সংগ্রামী আমানত




--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।, (উৎসর্গ্ঃ মোঃ আমানত হোসেন খাঁন, উপজেলা চেয়ারম্যান, কাপাসিয়া,গাজীপুর)
***********************
বঙ্গ তাজের সবুজ বুকে প্রাণ জেগেছে ওই,
বঙ্গ বন্ধুর নির্ভিক সৈনিক আমানত তোমাকে কই !
ছেড়েছো তরী নাইবা থেমে, রাত্রি জেগে রই,
রিমি আপার আঁচল তলে লাল সবুজ পতাকা লই !

আজকে তুমি জননেতা দিন দুপুরে ডাকো;
তোমার দিকে চেয়ে আছি মুখটি নাহি ঢাকো !
কত আমি দেখিছে ওগো সেবক হয় নাকো,
তুমি হবে  বিশ্বাস আমার চুপটি নাহি থাকো।

বল নেতা,মুক্তি কোথায়, আসবে আবার কবে ?
কেউ পারেনি, পারবে তুমি, তোমায় দিয়ে হবে!
তুমি যখন হলেই এবার কেমন করে রবে ?
তুমি তো নৌকার পাঞ্জেরী  আপোষহীনই যাবে!

দূর্নীতিতে ভরে গেছে বাংলা মায়ের আঁচল,
মাদক নেশায় পুড়ে গেছে যুবক যুবতীর দল !
পারবে তুমি ? পারতে হবে বঙ্গ তাজের ফল,
ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, করবি কিনা বল ?

বঞ্চিত মানুষের পাশে আমানত জেগেছে ওই,
ভয় নেই এবার ভয় নেই ওই তোরা কই ?
এখনই সময় ওহে কাপাসিয়ার নেতা-
জনতার কল্যানে খুলে দাও সেবার ছাতা ।

অমরত্ব একদিনে আসে না, সেই কথা তোমাকে কই
তুমি সংগ্রামী আমানত, সদা যেন জনতার কল্যাণে পাই ।
শত সংগ্রামের মূর্ত্ প্রতীক তুমি-ওহে আমান হোসেন খাঁন
অধীর আগ্রহে চেয়ে আছি তুলে নাও বঞ্চিতের অভিমান ।
----------------------------------------27-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...