সোমবার, মার্চ ২৫, ২০১৯

হয়না মূল্য যোগ্য গুনে




-------------মোঃ আমিনুল এহছান মোল্লা
দেখবেটা কে ধুঁকছে কত বেকার যুবক ছেলে ?
কর্ম্ নেই ভব ঘুরে আঁধার পথ চলে ।
ঘরে বাইরে নাইরে ঠাঁই আপন পর ভুলে
কেউ আসেনা জীবন রণে নত শির কালে ।

আজিকায় এসে  প্রিয় প্রিয়সী  চায়না তারে  কভূ!
লাল-সবুজের স্বর্গ্ তীরে আলো সদা  নিভূ।
দেখবেটা কে ধুঁকছে কত  ছেলে মেয়ে পিতার !
সাধ যে ছিল দেখব তারে ধরবে হাল জয়ের ।

যোগ্য গুনে চাকুরী পাবে স্বাধীন মায়ের কোলে
হারবেনা কেউ জিতবে সবে লাল সবুজের পালে ।
দেখবেটা কে নিচ্ছে কেড়ে অধিকার আজ হালে ?
বেকার ছেলে দিন শেষে নেইতো আর দলে ।

অথচ পিতা স্বপ্ন লয়ে উড়ায়ে বিজয় নিশান
হঠিয়ে দোসর লাল-সবুজে রেখেছে দেশের মান
দেখবেটা কে – মায়ের কোলে- একি ছন্দ পতন!
বঞ্চিত আজ দামাল ছেলে পায়না খুজে স্থান।

বেকার বেকার অভিশাপে  কত ছেলের প্রাণ
স্বপ্ন ভেঙ্গে আপন নীড়ে অগ্নি দহের বান
দেখবেটা কে যোগ্য ছেলে পুড়ছে মায়ের ধন !
হয়না মূল্য  যোগ্য গুনে অর্থে বাজায় গান ।
       -----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...