সোমবার, মার্চ ২৫, ২০১৯

হয়নি শেষ্




-----------------মোঃ আমিনুল এহছান মোল্লা
ক্লান্ত বিকেলে দীপ্ত প্রাণের উদ্দাম কলরব
নেই  সেই আর খেলার মাঠে থমকে গেছে সব !
ইথার বক্সে বেঁধেছে বাসা তরুণ তরুণীর প্রাণ
কর্ণ্ গহিন বাজছে আওয়াজ রিমোট কন্ট্রোল গান ।
অবাদ্যতার ঢেউ সকল নগ্ন দুয়ার খুলে
দীর্ঘশ্বাসে জাতির আলো অন্তিম আঁধার কোলে
যেথায় সেথায়  উল্লাসে ঐ নবীণ তরুণ দল
পথ হারিয়ে প্রতিপদে ডুবছে তরুণ বল ।
দুর্ব্ল ভিত্তে আগামীর আলো  যাচ্ছে দৌড়ে দৌড়ে
গতিহীন প্রাণ সঙ্গী করে মায়ের বুকে উড়ে ।
আগামীর শক্তি নিত্য ছুটে মাদক নেশার তটে
দীর্ঘশ্বাসে জাতির আলো স্বপ্নীল খেয়া ঘাটে ।
আপন স্বার্থে কেউ আসেনা ধরে ওদের হাল
স্বপ্নের যুবা দন্ডহীনা আগামীর আঁধার কাল ।
হয়নি শেষ্ এসো ফিরে মায়ের ছেলে- মেয়ে
তোমার দিকে জাতির সবে অপলকে চেয়ে ।
               --------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...