সোমবার, মার্চ ২৫, ২০১৯

স্বপ্নের কবি ইকবাল তুমি




----মোঃ আমিনুল এহছান মোল্লা
দুরন্ত ছেলে উড়ন্ত কবি জ্ঞানে গুনে মহারতি
কাব্যিক ছলে  ছুড়েছো সদা সত্য প্রেমের জ্যোতি
সাম্যের গানে তুলেছো সুর আপন আলয় অতি
সৃজনের ধারায়  মেলেছো ডানা হওনি কভূ নতি ।

নিপুন ছোঁয়ায় এঁকেছো কত কাব্য স্রোতের ছবি
প্রেমিকার বাণী প্রেমিক ছেলে ইকবাল মহাকবি ।
দুরন্ত ছেলের উড়ন্ত বিজয় অমর প্রেমের দাবী
সৌরভ ফুলে ছড়িয়ে গেছো গগণ পানের রবি ।

হিমেল হাওয়ায় শুভ্র কাশে সোনালী বিন্দু হেসে
ঐ ছুটেছে হয়নি ভাবা একই নায়ে ভেসে
শরৎ নদের প্রেম তরী  একে অপর পাশে
জীবন তরীর যাত্রী সবে  ক্ষণিক কর্মে এসে ।

ঝরেও বকুল মাল্য দানে সুবাস ফুলে ফুলে
নব্য রূপে গর্জে ওঠে ব্যর্থ্ অতীত ভুলে
স্বপ্নের কবি ইকবাল তুমি সম্মুখ যাও চলে
মগডালে ঐ নিত্য জাগ সুবাস পাপড়ি খুলে ।

বিদায় নহে বিদায় তোর- হে ক্ষণিক পাখি
যেথায় উড় খাকবে সদা প্রেমের অন্তঃ আঁখি ।
স্রোতের বাঁকে যেওনা ভুলে দিওনা অতীত ফাঁকি
এসো ফিরে গহিন তীরে এখনো অনেক বাকী ।

--------------------, রাওনাট, কাপাসিয়া , গাজীপুর ।

********************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...