সোমবার, মার্চ ২৫, ২০১৯

কালজয়ী মোহনা




---------মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেম তরঙ্গে নীল আকাশে ভেসে ভেসে
রজনীর শুভ্র আলয় সদা হেসে হেসে
এঁকে গেছো কত কাব্যিক ছবি
কলমের তুলিতে কবিতার রবি ।
চুপি চুপি যত চষে গেছো তুমি
অদুর প্রেমিকের শত প্রেম ভূমি ।
বীর্য্ ফটকের অনূভবে সজ্জিত স্মৃতি দলে
মেলে গেছো ডানা  পুলকিত পাপড়ি ফুলে।
এ যেন কবির মরু বক্ষ দাউ দাউ জ্বলে
প্রখর রৌদ্দুর তপ্ত শিখায় চৈতাল টলমলে ।
স্মৃতির পট তটে কবিতার প্রতিটি লাইনে
আজও তুমি জাগ্রত কাব্যিক মন প্রাণে ।
তৃপ্ত পরশে হিমেল কোনে তৃষ্ণার ক্ষণে।  
তুমি কবিতার দীপ্ত বল চির যৌবনা
তুমি নিরন্তর প্রেমের অতন্ত্র প্রহরী
তুমি উত্তাল প্রবাহে কালজয়ী মোহনা !
-----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

****************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...