সোমবার, মার্চ ২৫, ২০১৯

তুমি যে ঐ প্রেম শশী




----মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রথম পলকেই কেমন যেন চমকে ওঠি !
এই যেন ঝিলিক দেওয়া সোনা রূপুর কোন কাঠি ।
কল্প শাখে সদ্য ফোটা পাঁপড়িগুলো যত খাঁটি
ভাবিনি মগডালে বিকশিত দেখেছি পরিপাটি ।
প্রভাত প্রহর নিশি অবিরত কাজল আঁখি দু”টি
নির্জ্ন ময়ূরী পালকের পেখম তোলা শঙ্খ ছুটি

ঐ দুর কোন উঁচু চূড়ায় কিংবা ঝর্ণার কোলে
একটি ছবি মোহনার বুকে উত্তাল তরঙ্গ কূলে ।
শিশির ভেজা সিক্ত গায়ে রৌদ্রুর তপ্ত দহে
তুমি এসেছিলে স্বপ্নীল হৃদে রোমাঞ্চ বার্তা বহে ।

কি যে এক অনভূতি - সেই থেকে আজবদি !
ইতারের তরঙ্গে ঐ দুর যেত যদি..
উড়ন্ত পাঙ্খে পোঁছে দিতাম
তোমাকে কত ভালবাসি – তোমাকে কত ভালবাসি ।
প্রাণহীনা মরু বক্ষে –তুমি  যে ঐ প্রেম শশী ।
         ----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

******************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...