সোমবার, মার্চ ২৫, ২০১৯

তোমার পথে




------------মোঃ আমিনুল এহছান মোল্লা
চাইনি ওগো তবু তুমি প্রতিক্ষণে এসে
অবুঝ হৃদে নোঙ্গর করে সদা জাগ পাশে
সেই কবে এসে তুমি আজও মুচকি হেসে !
হৃদয় গহিন অসীন হও উত্তাল প্রেম ত্রাসে
রাঙ্গা ঠোঁটের শ্রভ্র দানায় ঝিলিক যত পুষে
আঁখির পাতায় ছিনে নেও কত সব গ্রাসে
চাইনি ওগো তবু তুমি কেন আমায় চুষে ?
সত্যি আমি চাইনি তোমায় তবু তুমি মিশে
নিত্য যেতে বাগানে ঐ শত বাঁধার শেষে
ছড়িয়ে সুবাস আমায় চেতে যেন জাগি ঊষে
দিতে মুধু উড়ার করে স্বপ্নীল পাঁপড়ি খসে
যেতাম উড়ে দু”জনা মিলে কল্প প্রেমের  রেসে
জাগিয়ে এতে সুপ্ত হৃদে তপ্ত হিসাব কষে ।
সেই এল কি যে ঝড় প্রেম কূল ঘেঁসে !
নাহি পারি তোমায় ভুলে শত যাতনা ঠেঁসে ।
তোমার পথে আজও চেয়ে কত থাকি বসে !
নাহি বুঝি অবুঝ মনে তোমায়  ভালবেসে ।



    -------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...