সোমবার, মার্চ ২৫, ২০১৯

ফুলদানিতে




------মোঃ আমিনুল এহছান মোল্লা
মালাটি গাঁথব বলে
বাগান থেকে কয়েকটি ফুল ছিড়েছিলাম
ভেবেছিলাম কবির ফুলদানিতে
তোমার কিছু ফুল থাকুক ।
সম্মুখ আয়নায় কিংবা জানালার পাশে
গোলাপ জবা জুঁই নীল আকাশের নীচে
দিগন্ত পেরিয়ে কোন অজনা পূরীতে
ফুলগুলো হেসে ওঠুক পরম মমতায়
স্নিগ্ধ ভালবাসায় নির্লোভ অভিপ্রায় ।
কিন্তু ভাবিনি
ফুলের সুবাস এত নিষ্ঠুর- এত নির্দ্য়- এত অভিমানী !
আমি জানি,
তোমার সৌরভ  অতুলনীয় অপূর্ব্
অতীব অহংকারী, অতীব তীক্ত, বিষাক্তময় !
শুধু  ভালবাসি বলে পবিত্র কাব্যে
প্রেমের উষ্ণ ভেলকুনিতে
তুমি এসেছিলে কবিতার ফুলদানিতে ।
       --------------, রাওনাট,কাপাসিয়া গাজীপুর ।

****************



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...