সোমবার, মার্চ ২৫, ২০১৯

ফুল শয্যার ফুলে




----মোঃ আমিনুল এহছান মোল্লা
জীবন চক্রের যৌবন গাঙ্গে প্রখম দুয়ার খুলে
পরম সুখের  ঢেউ তুলে ফুল শয্যার ফুলে
লাজুক ডঙ্গে কল্প শাখে পুলক পাল তোলে
যখন তখন উত্তাল নদী একে অপর শুলে।

জাগিয়ে ওঠে গহিন জ্যোতি উষ্ণ রবির ছোঁয়ায়
যেদিন শশীর মৃদু আলো যৌবন ফুলে ছড়ায়!
উত্তাল ঢেউয়ে ভাসায় তরী সন্ধি পাল উড়ায়
বীর্য্ মাঝি দাড়  বেয়ে প্রথম সুখের আশায় ।

চালায় মাঝি পুলক তরী প্রেম জল ভেসে
আঁধার শশী ঝিলিক আলো তৃপ্ত রাঙ্গা হেসে
প্রথম সুখের উল্লাসে ঐ যুগল ডানা মেলে
ফুল শয্যার পুলক শাখে লাজুক দুয়ার খুলে ।

সুপ্ত যৌবন তপ্ত  দেহে উত্তাল জলের  মাঝি
কামুক তীরে নোঙ্গর করে হিংস্র রূপে সাজি
জীবন রণে ফুল শয্যা অমর প্রভাত স্মৃতি
মিলন সুখের উত্তাল রণে কালজয়ী প্রীতি ।
          ----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*******************************






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...