সোমবার, মার্চ ২৫, ২০১৯

রক্ত গঙ্গার তীরে




-----মোঃ আমিনুল এহছান মোল্লা
সত্য বাণী  নত শিরে আজ লজ্জাবতীর চাঁদর ।
ভ্রান্ত পথে লেজ ঘুটে সেই অগ্নি বানের দোসর ।
যে দিক ছুটি সে দিক দেখি অন্ধ জ্ঞাণী অসুর ।
স্বার্থ্ লোকের ভ্রান্ত বাকে অগ্নি শিখায় দুপুর
মুক্তির পালে জঙ্গী হাওয়া ভ্রান্ত নায়ে নূপুর ।
বিশ্ব তটে মানবতা সেই  বিবেকহীন ভূষণ।
ধর্ম্ পালে স্বার্থ্ মোহে দুষ্ট জ্ঞানের শাসন ।
যখন তখন উস্কে দিয়ে আনছে ডেকে মরন ।
চায় না ফিরে নিজকে শোধে সঠিক পথে এসে
প্রচার করে অধর্ম্  মানব ধর্ম্ ধসে ।
মানব আজ রক্ত গঙ্গায় হিংস্র ধর্ম্ ভয়ে
কইরে তোরা আয়রে ফিরে শান্তির ধর্ম্ জয়ে ।
স্রষ্টার সানে যেতেই হবে মানব তোদের সবে
ভুবন বুকের কর্ম্ তোদের  জিজ্ঞাসিত হবে ।
মানব প্রেমের নিশান উড়া শান্তির পথ ধরে ।
দিসনা উস্কে স্বার্থ্ মোহে রক্ত গঙ্গার তীরে ।

      ----------------, রাওনাট,কাপাসিয়া, গাজীপুর ।

***************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...