----মোঃ আমিনুল এহছান মোল্লা
কে তুমি ?
জাগিয়ে তোল ”চেতনায় একুশ”!
উত্তাল তরঙ্গে কর মোরে হুশ !
বলিদানে তোমায় নাহি দেখি
কভূ !
কন্ঠ স্বরে ভেসে ওঠ তবু
একুশবিনে আজ হতো নিভূ ।
সেই দিন তুমি প্রতিবাদী ছলে
সপেছিলে প্রাণ মায়ের কোলে
।
রক্তের হোলি অস্ত্রের মুখে
।
যাওনি পিছু আপনেরই সুখে
।
থেকেছো পাশে মায়ের দুঃখে
এনছো জয় হায়েনা রুখে ।
দিয়েগেছো প্রাণ তুলেছো
ধবনি
বাহান্নর সেই অমর বাণী
চাই- চাই- চাই
রাষ্ট ভাষা বাংলা চাই
বাংলা ছাড়া অন্য নাই-
উর্দু তবে হবেনা ঠাঁই ।
অমর সুরে গেয়েছো তাই
”মাতৃভাষা বাংলা” এই ।
রফিক জাব্বার সালাম ভাই
আরো কত সেইদিন ঐ ।
এনেছো তীরে বিজয় তরী
বাহান্নর সেই ফ্রেব্রুয়ারী
।
স্বপ্নীল রথের উত্তাল শিরে
অকুতভয়ে একুশ ফিরে ।
লাল-সবুজে অমর সুরে ।
মুক্তি যুদ্ধের দীপ্ত শ্লোগান
।
চেতনায় তুমি ”একুশ” সোপান
।
----------
।- রাওনাট, কাপাসিয়া- গাজীপুর ।
**************************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।