সোমবার, মার্চ ২৫, ২০১৯

ছন্দ পূরী তুমি




-----মোঃ আমিনুল এহছান মোল্লা
নকলে বিশ্বাসী নই আমি সৃজনের পথে
হয়তো কভূ গহিনের ডাকে
আঁকা বাঁকা পথে নিরন্তর সাথে ।
সে যদি হয় ভুল ,দিও তবে ক্ষমা
ভালবাসি তোমায় ওগো প্রিয়তমা ।
জানি তুমি কাব্যিক সৃজনে
আমা হতে উর্ধ্বতম শব্দ চয়নে ।
কেউ যদি আসে নিরবে নিভৃতে
কবিতার লাইনে শিহরন তোলে
অযাচিত মনে ছন্দ মিল তালে
কাব্যিক পাতায় প্রেম দুয়ার খুলে ।
বিমোহিত চিত্তে মৌ ডানা মেলে
কত রূপে প্রিয়া তুমি সদা পাল তোলে
প্রেমিকের সৃজনে কল্পিত কোলে
নকলে বিশ্বাসী নই তাই বলে আমি
কবির কবিতায় ছন্দ পূরী তুমি ।
-----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

****************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...