সোমবার, মার্চ ২৫, ২০১৯

আমার কাছেই আছো




----মোঃ আমিনুল এহছান মোল্লা

এই শুনছো ? তুমি আমার কাছেই আছো !
তুমি আছো মন মন্দিরের উষ্ণ ফুলদানিতে, 
উত্তাল দেহের শিরা উপশিরায় মরু বক্ষের অন্তরে
তুমি ‍আছো যৌবন তরঙ্গের তৃষ্ণার্থ্ ভেলকনিতে ।
তুমি আছো সদ্য ফোটা গোলাপের অমীত শোভায়
মৌয়ের স্বপ্নীল সুধায় বিভোর নয়নে
উচাটন মনে সর্ব্ক্ষণে অতি যতনে ।
ভাবুকের উরু তরে তৃষ্ণ স্রোতের তৃপ্ত মিলনে
তুমি আছো উতাল নদীতে মাঝির সঙ্গপানে ।
তুমি আছো পুলক কাঠির স্পর্শ্ শিরে
লাজুক চোখে রাঙ্গা ঠোটে মুচকি হেসে !
অনুভব তীরে কৃষ্ণ তিলকে রক্তিম পলাশে ।
তুমি আছো বুভূক্ষ হৃদয়ের তৃষ্ণার্থ্  শুলে
তুমি আছো ভালবাসার মধুময় শিহরন ফুলে ।
তুমি আমার কাছেই আছো ঝরা বকুলের মাল্য দানে ।
হৃদয়ের গহিন তৃষ্ণার্থ্ বানে যৌবনের উত্তাল গানে ।
তুমি আছো অন্দোলিত প্রেম প্রবাহে দুর্বার নির্যাসে
সৌরভ গায়ে - অতৃপ্ত সুবাসে –
হৃদয়ের উচ্ছাসে ।
আমার কাছেই আছো -আমার কাছেই আছো  ।
   ---------------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

******************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...