-------মোঃ
আমিনুল এহছান মোল্লা,
মিষ্টি কণ্ঠের
ফোনটি এল বললো তুমি কে ?
হৃদয়কাশে
চমকে ওঠে ভাবলাম আমি সে !
রাঙ্গা ঠোঁটের উপরি ভাগে কৃষ্ণ তিলক যে
উঁচু ভাঁজের
স্বর্ণ্ ঝিলিক মুচকি হাসি দেয়
আনপলকে উতাল
জলের নগ্ন স্রোত গায়
স্বপ্ন ভেলার
তৃপ্ত শাখে পাঁপড়ি যুগল ছড়ায়
নদীর বুকে
পুষ্প বোঁটায় তপ্ত জলের ঢেউ
আলিঙ্গনের
উষ্ণ ছোয়ায় পুলক সুখে কেউ ।
----------রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।