------মোঃ
আমিনুল এহছান মোল্লা
অসম ডানায়
পাখিটা উড়েছিল অজানা দুরে
কে জানতো
কোকিলটা গাইবে এত মধুর সুরে!
পাখিটা থমকে
গেল একটু গান শুনবে বলে
কোকিলের স্পর্শ্
আশায় প্রেম দুয়ার খোলে
আর সে ই কিনা
পাখিটাকে শর্ত্ দিল !
সুরের রাগান্বিত
স্বর গুলি যদি বল ?
কোকিল হবে
সুরের রাণী
প্রেমিকের
যৌবন ধরণী ।
পাখিটা ব্যাকুল
পানে ক্লান্ত ডানায় ভয়ে ভয়ে
কান পেতে
আজও চেয়ে একটু গান শুনবে বলে
সেই অমীত
সুরে- ভালবাসি ভালবাসি
নিভৃতে নিরালায়
অনুভূতির শিহরণে উতল প্রণয়ে ।
তপ্ত প্রহর
হারিয়ে ,পাখিটাও গাইবে যুগল সুরে
দু’জন দুজনায়-
ভালবাসি ভালবাসি
গল্প কবিতায়
উপন্যাসের পাতায়
নিঁপুন বন্ধবে
উড়ে যাবে কাব্যের ধরায়
দ্বিধাহীন
প্রাণে ।
একটু গান
শুনবে বলে পাখিটা আজও উড়ে
আর কত দুর
একটু বল হৃদয় উজার করে ।
একটু বল ভালবাসি,
ভালবাসি অভিমান ঐ ভুলে
ব্যকুল পাখি
আসছে বলে তোমার প্রেম ফুলে ।
--------------, রাও্নাট কাপাসিয়া, গাজীপুর ।
*****************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।