রবিবার, মার্চ ৩১, ২০১৯

আঁধার কেটে পূর্ণি জাগবো রাতে




--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষকে দিয়েছে প্রাণ,স্পন্দিত সেই প্রাণ,
সৃষ্টির কল্যাণে সে করে প্রেম দান,
মানুষকে দিয়েছে বিবেক,তাই সে শ্রেষ্ঠ বলিয়ান,
হয় না কভূ নত,অনিষ্টকে করে কোরবান-

এই প্রাণকে করেছে স্বাধীন,
তবু সে আবদ্ধ, সেই বিধাতার অধীন।
মানুষেকে দিয়েছে যত জ্ঞানের আলো-
তাই নিয়ে চলে -কভূ মন্দ- কভূ ভালো
মানুষ চায়না বুঝে সত্যের বাণী ক্ষণিকের লোভে
তাই  বিধাতা সরল পথ দিয়েছে প্রিয় সৃষ্টির লাভে-

একদিন রিক্তহস্তে যদি হও সম্মুখিন
সেইদিন কি হবে তোমার ওহে মানুষের প্রাণ ?
সত্যটাকে যদি দাও ফাঁসি
প্রভূর সুরে বাজবে না আর বাঁশি

 মানবতা তাই, ধরনীর বুকে মুক্তির উচ্ছাসি-
কে আছো বল প্রাণ হতে বলবে ভালবাসি ?    
 মানুষই পারে অশুরের কালো হাত ভেঙ্গে দিয়ে
এই  বিশ্বকে জাগাতে সেই চির সাম্যের গান গেয়ে ।

ওহে শ্রেষ্ঠ প্রাণ যদি সত্যটাকে এনে দাও হাতে
আঁধার কেটে পূর্ণি জাগবো রাতে—
-------------------------------------------------31-03-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...