সোমবার, মার্চ ২৫, ২০১৯

সাবাস বাংলাদেশ




------------মোঃ আমিনুল এহছান মোল্লা
এনেছি বিজয় দিয়েছি গুড়িয়ে সাবাস বাংলাদেশ
হেসেছে বাগান ফুটেছে ফুল লাগছে তোমায় বেশ
দিয়েছি হারিয়ে ভেঙ্গেছি শুল করেছি দম্ভ হ্রাস
লাল-সবুজের বীর সেনানী করেনি নত যশ ।

ঐ ছুটেছে দামাল ছেলে মাশরাফির বাংলাদেশ
কালো মেঘের রৌদ্র ছায়ায় ভাসছে বিজয় হাস
দমেনি কেহ ছাড়েনি হাল সাবাস বাংলাদেশ
নিশি রাতের জোসনা আলোয় দোলছে শুভ্র কাশ

ঐনা দেখে তৃপ্ত হাসে মুক্তি যুদ্ধের দেশ
ক্রিকেট ক্রিকেট ঐ এনেছে মিলন মেলার বাস ।
ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে করেছে বিবেধ গ্রাস
চেনতা তার অসাম্প্রদায়িক-ক্রিকেট বাংলাদেশ ।

এগিয়ে চল বীর দর্পে নাহি বল শেষ
তোমরা জাতির গর্ব্ ওগো বলি পরিশেষ
সোনার ছেলে উদয় হও ছড়িয়ে যাও সুবাস
ধন্য জাতি ক্রিকেট জয়ে সাবাস বাংলাদেশ ।
-------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*************************





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...