রবিবার, মার্চ ৩১, ২০১৯

নৈতিক শিক্ষা ঘুমে আছে


---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে নৈতিক শিক্ষা শিশুমনে করেছিল কোলাহল

আর দেখিনা আপনার নীড়ে সেই প্রাণের মনোবল!

আধুনিক যুগের কথা বলে পালিয়েছে দলবল

অনৈতিক ছায়াতলে সন্তানেরা সেই পথ ভুলে

জাহেলী যুগের তরঙ্গে তরঙ্গে চলেছে পাল তুলে

শ্রদ্ধা, সম্মান নেই আর গুরুজনে

শিশুরা সেই  ভুলে অশুরের চুম্বনে;

যে নৈতিক শিক্ষা নিঃশব্দে আসতো শিশুদের প্রাণে

সে বিদ্যালয় আজ উদাসীন বনে বনে

এক আধুনিক যুগের সন্ধানে-

চৌদিকে দেখি অসুস্থ প্রতিযোগীতা জনে জনে

নৈতিক শিক্ষগুলো আজ নিঃশব্দে অন্ধকার নির্জনে

কোথাও নেই ছালাম, আদাপ, আছে শুধু

হাই -হ্যালো, বাই বাই ,টাটা- টাটা

অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গেবাস

এ যেন এক আধুনিকতার পরিহাস !

নৈতিক শিক্ষা ঘুমে আছে নিভৃত ঘরের প্রান্তদেশে-

এ সন্তানেরা জাগবে কি করে সূর্য্ আলোয় হেসে ?

জাগিয়ে তুল হে নৈতিক শিক্ষা প্রতিটি শিশু মনে

তুমি দেখবে জাতি জিতবে আপদ মস্তক সবখানে ।

-------------------------------------------31-03-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...