--------মোঃ আমিনুল এহছান মোল্লা
এই বাংলার ধুলি মাখা গায়ে অতন্ত্র
জনতার প্রহরী
অঙ্গিকার করেছো করবে রক্ষা সদা
আকড়ে ধরি
যে পোশাকের ক্ষমতা দেওয়া তবু অসহায়
সন্তান
দেওনি প্রতিকার, উত্তর দাও, হে
জনতার রক্ষাজন !
তোমার আইন চক্ষুর দীপ নিয়ে…
আমি অসহায় আজ হাঁপিয়ে ।
যতটুকু প্রাপ্য ছিল আমার,দেওনি
ভরে মোর প্রাণ !
এত ভয়ঙ্কর তুমি ? এত লোভী ? এত
নিষ্ঠুর ফরমান !
তোমার ক্ষমতা কত হিংস্র, কত তার
গর্জ্ন,জনতার প্রহরী
অমানবিক মঞ্চে বসে পিষ, তোমার অর্জিত
গৌরব জহুরী ।
শৃংখল তরীর মাঝি, দেওনি কভূ সুখ!
তোমার পোশাকে আজ ভিতু, দিয়েছো দুঃখ!!
পথ ঘাট অলি গলি গোলা বারুদ আর রক্ত
প্লাবন
তোমার গর্জ্ন, পোষাকের দম্ভে আজ
আমি দগ্ধ প্রাণ !
রবি শশী তারা প্রভাত-সন্ধ্যা তোমার
সমন চলে
এই বাংলার আকাশ বাতাস কম্পিত সব দলে ।
অনেক স্বপ্নীল প্রত্যাশায় তোমার
পানে জাতির গান-
তুমি জনতার, তুমি প্রহরী,তুমি রক্ষক,তুমি
সম্মান ।
শ্বেত পীত কালো যাচাই করবে তুমি,
এ মোর সাধ ।
অন্যায় বেশে নাহি জাগ তুমি, নাহি
কর অপরাধ!
সদা রবে সবাকার অধিকার ভ্রতে, এতো
পোশাকের বিধান!
তুমি জনতার প্রহরী, ভ্রান্ত নিশির
আলোক সংবিধান ।
একি দেখি জাতির ভয়!, চারিদিকে প্রত্যাশা
প্রাপ্তির ব্যবধান
তুমি পোশাকধারী ,তুমি আইন ভঙ্গকারী ,তুমি ক্ষমতাবান ।
তোমারে ভেদিয়া আমার সাধ্য নেই তোমাকে
লড়ি
গায়ের পোশাকে তুমি বীর্য্ বীর
– হে জনতার প্রহরী ।
--------------------,
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
************************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।