------মোঃ
আমিনুল এহছান মোল্লা
রাঙ্গা ঠোঁটে
সবুজ গায়ে কাব্য বাহক টিয়ে
আশা ছিল বলবে
কথা কবির প্রেমিক হয়ে ।
ছন্দ মিলে
আঁকবে ছবি কবির মনন তালে
আঁধার নিশি
জাগবে সদা অন্তঃ ডোর খুলে
যায়নি আলো
বার্তা নিয়ে তারই ডাক শুনে
ব্যর্থ্ কবি
কাব্য হেরে ছন্দ পতন রণে।
----------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।