সোমবার, মার্চ ২৫, ২০১৯

বিবিএস না নাহি




---------------- মোঃ আমিনুল এহছান মোল্লা
এল এল ঐ এলরে - চলরে মাঠে চল
বিপিএল এর উত্তেজনায় ক্রিকেট মাঠে বল ।
চার ছক্কা ধুম ধারাক্কা চলরে তোরা চল
ছুটছে বেগে করছে বল লাল সবুজের পাল
দেখরে ব্যাটিং দেখরে ফিল্ডিং ঘূর্ণি বলের চাল
নাচছে সবে প্ল্যাকার্ড্ হাতে চার কিংবা ছয়
ঐ ছুটেছে ঘূর্ণি পেসার পায়না কেহ ভয়
চার ছক্কা রানের চাকা আনছে দলের জয়
বিপি এল এর উম্মাদনা বিবিএস এর গায়
চিচাগাং এর হাল ধরেছে আয় তোরা আয়
ঐ উড়েছে নাহির পাল বরিশালের নায় ।
বিবিএস না নাহি বিপিএল এর দল
চল চল চল - চলরে মাঠে চল
কেউবা ছুটে নাহির পালে কেউবা বিবিএস
জার্সি গায়ে টিকেট লয়ে চলরে মাঠে চল
ডাকছে তোদের চিটাগাং বিবিএস  এর দল
পিতার নায়ে বরিশাল নাহি উর্ধ্ব পাল ।
কেউ হেরেছে কেউ জিতেছে নেইরে বিভেদ জাল
আজকে সবে ওঠরে জেগে ধররে নায়ের হাল
বিবিএস না নাহি ভাবি সবে এক
জিতুক ক্রিকেট হাসুক সবে- দেরে ঐক্যের ডাক ।
**********************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...