--------------------মোঃ আমিনুল এহছান মোল্লা
কইরে জাতি দেখরে সবে আসছে নবীণ আলো
মায়ের বুকে ”সোহেল তাজ” লাগছে বেজায় ভালো ।
কাপাসিয়ার ছেলে মোদের স্বাধীন বাংলার লগো ।
তাজউদ্দিনের উত্তরসূরী তোমরা সবে জাগো ।
মাস্তুলে ঐ নবীণ আলো নৌকার পালে এল
শক্তি মোদের ”সোহেজ তাজ” কান্ডারী সবের হল।
এগিয়ে যাব তাঁরই পথে আলো যখন দিল ।
ভাঙ্গব বলয় -গড়ব দেশ- করব দুর কাল।
পাইনা ভয় তোমায় পেলে ওগো ”সোহেল তাজ”
তুমিবিনে রিক্ত হৃদে হয়না দেশের কাজ ।
শেখ মুজিব- তাজউদ্দিন নাইতো প্রাণে আজ
তুমিই পার ধরতে হাল- পার দিতে সাজ ।
তোমায় চেয়ে লাল-সবুজে কত স্বপ্ন বুঁনে
নৌকার মাঝি তুমি হবে মায়ের কথা শুনে ।
এগিয়ে নিবে মুক্তির প্রতীক “জয় বাংলার” সুরে
নবীণ আলো “সোহেল তাজ” যেওনা আর দুরে ।
----------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।