বুধবার, মার্চ ২০, ২০১৯

মৃত্যুর পদধ্বনি



                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চৈতন্য যুবকের হারায়ে গিয়েছে
মাদকের ঘোরে,
কেমনে ফিরিবে শোধন হইয়া
আলোক নীড়ে।

অসৎ সঙ্গের পরশ পাইয়া
প্রাণের স্পন্দন গিয়াছে হারিয়া।
দেখিতে পৃথিবী ওঠে না জাগিয়া
আপনার জোরে।

কোথায় দূর্বার গতি তাহার
কোথায় উল্লাস,
যৌবন জোয়ার ভাটায় চলিছে
তারুণ্যের সর্বনাশ!

মাদক স্পর্শের  উত্তেজনা ঘিরে
রুগ্ন দেহখানি কাঁপে থরে থরে
মৃত্যুর পদধ্বনি বাজিছে সুরে
কাঁদিয়া মরে।
---------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

শুভ স্বাগতম হে প্রধান অতিথি

  কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা , রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। ***************************** শুভ আগমন , শুভ আগমন , হে প্রধান...