রবিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

অবরুদ্ধ সেই মধু চন্দ্রিমা




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওই সূর্যের আলোটাকে আটকানোর কুয়াশা আর নেই
নেই কোন তুষারপাতের হৈ হোল্লো
আজ জেগে উঠেছে-
অবরুদ্ধ সেই মধু চন্দ্রিমা- গাজীপুরের শিল্পি কুঞ্জের
স্তরে স্তরে চমকে উঠেছে হৃদয়ের বজ্রনাত ।
স্বপ্নের তরঙ্গেরা নেচে উঠেছে পুলকের ভাঁজে ভাঁজে
অফুরান আনন্দ উল্লাসে -

সরে গেছে, ওই সরে গেছে সেই সব পুঞ্জভিত অন্ধাকার !
নব উৎসাহে জেগে উঠেছে বিবিএস সূর্যেরা
এ বিশ্ব দেখেছে হৃদয় থেকে হৃদয়ের রৌদ্রকে
যে রৌদ্রের অনুপম স্পর্শে স্পর্শে
চন্দ্রায় ফোটেছে ,সূর্য্মূখী ফুলেরা ফোটেছে
দলে দলে ফোটেছে বিবিএসের গর্বিত বাগানে ।

আজ নেই, নেই কোন কারার ওই লৌহ কপাট
পাখিরা মুক্ত,!আজ পাখিরা স্বাধীন ডানায় ডানায়
ভেঙ্গে গেছে ,ভেঙ্গে গেছে সেই সব উঁচু- নীচু প্রাচীর ।
বিবিএস সূর্যেরা জেগেছে ,নিঃস্বার্থ্ভাবে জেগেছে
এই অন্ধকার আকাশে …

দম আটকানো ঘন কুয়াশা তো আর নেই
নেই সেই সব বিধি বদ্ধ তুষার বৃষ্টি,
ঢেউ উঠেছে-আনন্দের ঢেউ উঠেছে হৃদয় গঙ্গা-
এভাবেই আসুক প্রতি বছরই আসুক অনুপম ঝর্ণা ধারা
বিবিএস তরঙ্গে তরঙ্গে….

ওহে কর্ণধার- তোমাদের স্পর্শে স্পর্শে  জেগে উঠেছে ঘুমন্ত হিমালয়-
ওই দেখ আজ সূর্য্ উঠেছে
বাগানের সূর্যমূখীরা পাঁপড়ি মেলেছে
বিবিএস পরিবার উল্লাসে মেতেছে ।
আজ জেগে উঠেছে-
অবরুদ্ধ সেই মধু চন্দ্রিমা-
-------------------------------------------17-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...