-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা
শিহরিত প্রাণ! অনুভূতিরা উদ্বেল।
হৃদয় অঙ্গনে কেউ আগত
অনেক গভীরে প্রেমের ফোয়ারা উদ্ভাসিত
।
সর্বক্ষণ কেউ যেন অতি সন্নিকটে কড়া
নাড়ে
নিভৃত সিহরে-
স্পর্শে স্পর্শে অঙ্কন করে এক বিরাট
ক্ষত
হৃদয়গত ।
কেঁপে উঠে বুকের সীমানা, ভেঙ্গে
উঠে অস্থি-মজ্জা,তীব্র গতিতে শিরে –উপশিরে
অবিরত শুধু জেগে উঠে ওই চেতনা, জেগে
উঠে নির্দ্য় চাবুক মেরে
এপাশ- ওপাশ, কেউ নেই তবুও তোমাকে
দেখি সমুদ্যত,
মনে হয় তুমিই হবে সেই ! এ অবুঝ হদয়ের
কাঙ্খিত সংগীত ।
-------------------------12-01-2019
।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।