-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
ওহে ও প্রাণের ভিতর
রবি
তুমি ঐ গগণে এঁকেছো
কার ছবি ?
কে সেই রমণী বলে যাও
শুনি !
তোমার গহিন তরঙ্গ
তালে তালে ব্যাকুল রাঙ্গা পানি,
ওহে কার ঢেউ লাগিয়া
যায় ভাসিয়া পদ্মফুলখানি ।
কোন পরশে সুখের কলিরা
ডানা তার মেলে,
তোমার শরীর জুড়ে শিহরণ
জাগায় পুলকিত পালে
যে প্রণয় উল্লাসে
তোমাকে সঙ্গ দিয়াছে কেউ;
সে পথ চলায় কভু কি
গুনেছ তার ওঠা ঢেউ ?
কে সেই রমণী বলে যাও
শুনি !
তোমার এ প্রেম উত্তালে স্বর্গের মণি ।
--------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।