-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে শিক্ষা একদিন করেছিল
জ্ঞানকে আলো
সড়িয়ে কালো
জেগেছিল প্রাণে প্রাণে
নৈতিক আলো জ্বলে
ওইখানে কালো মেঘে
ঢাকা ন্যায়নীতি ভুলে
আলোহীন শিক্ষা জ্ঞানে
জ্ঞানে
হয় না দুর মূর্খতা শিক্ষার চুম্বনে
দুর্নীতি আজ ধেয়ে
আসে কুশিক্ষার গর্জনে
চলে গেছে, চলে গেছে
প্রকৃত শিক্ষা নির্জনে
জ্ঞানীরা আজ নিভৃতে
কাঁদে দুষ্টের রাহুগ্রাসে
অন্ধের দাবানলে চক্ষুরা
সর্বনাশে !
চাই সেই শিক্ষা ধ্যানে
ও জ্ঞানে
যে শিক্ষা নীতি ও
নৈতিকতা ছড়াবে সবখানে ।
---------------------------08-01-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।