কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
কত
যে আছে আজব প্রাণ, হরেক রকম বেশ,
দুর্বলেতে
বেজায় চটে, শক্তে পালায় শেষ!
ক্ষমতা
যেথায় রাঙ্গা চক্ষু কোকিল সেথায় কাক,
ছোবল
মারে দিন দুপুরে হিংস্র চিলের ঝাঁক !
যে
সুশীলের বিবেক হারায়, ক্ষমতা অর্থ্ দেখে;
মিথ্যারা
পায় ঘি অয়েল- ন্যায় নিষ্ঠ রেখে !
সূর্যের
আলো কালো যেথা, তুফান লাগে জুড়ে;
পরের
দোষে তুষ্ট দেখায়, আপন ভুলে দৌড়ে!
বিবেক
তার বিবেক ফেলে, উপর দিকে চেয়ে
মিথ্যাটাকে
বিজয় করে, কারো না কারো ভয়ে !
প্রতিবাদী
তার প্রতিবাদ ভুলে চুপসে আছে একা;
ক্ষমতার
দম্ভে স্বৈর ঘোড়া করছে দৌড়ে ফাঁকা !
রাজার
হাতে অস্ত্র গুলি, সৈনিক দলে দলে;
রক্ত
গঙ্গায় ভাসে মানুষ,মাছেরা খায় পেলে!
দোসর সে তেড়ে এসে, যুদ্ধের গান গায় ;
মুক্তি
আর স্বাধীনতা ছদ্মবেশী খায় !
বহুরূপের
রূপের কথা বলবো কত আর;
ওরাই
খায়, ওরাই নেয়, জনতা হাহাকার !
গণতন্ত্র
মেরে মেরে রাজা হেঁটে চলে;
ক্ষমতা
আর দম্ভে অধিকার সব ভুলে ।
ক্ষমতা
যেথায় রাঙ্গা চক্ষু কোকিল সেথায় কাক,
ছোবল
মারে দিন দুপুরে হিংস্র চিলের ঝাঁক !
------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।