-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে অসৎ! হে ঘুষখোর!
হে ভীষণ অবহেলা ! হে দুর্নীতি!
হে হারাম! হে মাদক
! হে সকল অপকর্মের মহারতি
তুমি শুধু রিপুর আগ্রহে
এক মহাপ্রলয়ের ঘূর্ণিতে !
একা তুমি দোজখের প্রিয়তমা
কিংবা প্রিয়তম-
আর কে আছে ভাগীদার
হবে সেই কিয়ামতে ?
অপকর্মে বিস্তৃত তোমার
মোহের কল্লোল ইচ্ছে মতো
বিধিহীন চলেছো, চির
দীপ্ত, চির অব্যাহত
ক্ষমতার বাহাদুরী,
অর্থের অহংকার-
যখন তখন বঞ্চিত করেছো
দুর্ব্ল মানুষের ।
অভিশপ্ত আগুন হবে
এইসব অপকর্মের উপহার
এক কঠিন রায়ে বিতারিত
হবে
এই নিখিলের সব ঐশ্বর্য্সম্ভার।
সেইদিন তুমি হবে নিঃস্ব!
ডুবে যাবে সব অপকর্মের তরী-
জ্বলে উঠবে আগুনের
লেলিহান শিখা চৌদিক ঘেরি ।
----------------------------------------24-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।