-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
অজান্তেই হৃদয় থেকে উঠে আসে
অনুভূতির প্রবাহ
অনুভূতি, তুমি কি পারো, নিশ্চিত
ভাবে জাগাতে
প্রত্যাশার কলরব?
কারো প্রতি হৃদয় কাঁপে
ঢেউ উঠে সমস্ত শরীর
তুমি, হ্যাঁ তুমিই আমার সব!
ভুলে যাওয়া কঠিন,কিন্ত
হৃদয়ে মুকুট পরা সে তো এক
তরঙ্গ- শুধু তুমি !
তোমার স্বপ্ন বুঁনে বুঁনে গাঢ় হয়
প্রেমের ফোয়ারা
সবই তো জাগিয়ে গেলে হৃদয়ের ভিতরে
এসে
যে অনুভূতি ছিলো উত্তেজিত
আজো আছে তা আছে
হৃদয়ের গভীরে, খুব গভীরে
চারটি বর্ণে লেখা, অনুভূতির স্পর্শে
লেখা
ভালবাসি, তোমাকে ভালবাসি!!
তবু নেই
তোমার মাঝে আমি নেই
-----------------------15-01-2019
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।