-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
প্রাণের অশুভ যদি না মরে যায়-
সত্য প্রকাশে প্রাণ আলো হারায়
মিথ্যেরা ঝেঁকে বসে হৃদয়ের
স্পন্দিত ধারায়,
চোখেরা দেখে না আপনার
পথ ভুলে
পথিক তাই দৃষ্টি হারায় নিন্দার কূলে
কূলে !
অযথা তুলছে নিন্দার ঝড় শত শত
ঘৃণা করে তব আপনার স্বার্থে ছুটেছে
উল্কার মতো—
শহীদের সেই রক্তস্রোত, বীরঙ্গনার
সেই অশ্রুধারা
এর যে কি মূল্য ! বুঝবে কি এই পথ
হারা ?
বোধ উদয় কি হবে না কোনদিন ?
ওহে মূর্খ্ তোরা তো ছিলি পরাধীন
!
সেই ঋণ !
তোরা কি শোধিবিনা ! শোধিবি না কোন
দিন?
নিদারুন দুঃখ লাগে প্রাণে
তোরা এখনো আছিস সেই দোসরের গানে-
এ কেমন অন্ধত্বে ঘেরা তোদের সীমা-
দেখেও দেখিস না চির সত্যের মহিমা
!
সেই
ঋণ !
তোরা কি শোধিবিনা ! শোধিবি না কোন
দিন?
------------------------------------------06-01-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।