-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
অপবাদ এইসব- এই অন্তর
প্রবাহে মরুদ্যান
অপবাদ, অপবাদ, এইসব
অন্ধদের মিছিলে মিছিলে বিস্ফোরিত
আলোহীন, আলোহীন এইসব
অজ্ঞ বধিরদের বাসস্থান….
কোথায়, কে আছে আলোর
মিছিলে ?
মিছিলে মিছিলে শুধু
অপবাদ
অপবাদেরে নামে এক
নোংরা মিছিল !
অন্ধকার খুঁজে খুঁজে
মানুষেরা ছুটেছে এক প্রতিহিংসার দাবানলে..
কোথায়, কে আছে শুব্রুতার
মঞ্চে ?
সাদা মনের মানুষগুলোকে
পুড়ে পুড়ে
অপবাদীরা গর্জেছে
দুয়ারে দুয়ারে…
চারিদিকে শুধু অপবাদ
আর অপবাদ
একি বয়ে আনবে কোন
সু-সংবাদ ?
--------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।