বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

হে বিপ্লবী, হে নবীণ প্রাণ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
*********************
হে বিপ্লবী, অযূত বিজয়ের নীরব সাক্ষী তুমি,
 বুকের রক্ত দিয়ে লিখেছো নাম স্বাধীন স্বদেশ ভূমি।
 
তুমি বিপ্লবী, তুমি যোদ্ধা- তুমি হার না মানা,
তুমি স্বপ্নের সারথী, তুমি সোনালী শিঁশির কণা।
তুমি রাত্রির পূর্ণিমা, প্রতিবাদী কণ্ঠের উত্তাল,
তুমি মুক্তিযোদ্ধার স্পন্দিত রক্তের কল্লোল ।
 
হে বিপ্লবী, হে নবীণ প্রাণ,
আমার সোনার বাংলা তোমার রক্ত বান।
তুমি গেয়ে যাও গান- দিয়ে যাও প্রাণ
তুমি অকোতভয় নির্ভিক পালোয়ান।
 
তুমি রুখে দাও দেশ দ্রোহীদের অগ্নি তুফান!
তুমি বুক উঁচিয়ে খাও গুলি অধিকার আন্দোলন।
হে বিপ্লবী, হে নবীণ প্রাণ,
তেমার কণ্ঠে শুনি আমি বাংলার জয়গান।
----------------------------------------------------
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...